আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।

 

তিনি বলেন, বারবার নির্যাতন ও বাধা সত্ত্বেও দেশ ও জনগণের স্বার্থে তিনি কখনো আপস করেননি। স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। নিজের জীবন বিপন্ন করেছেন, তবুও দেশ ও মানুষকে ছেড়ে তিনি কোথাও যাননি। এমন সংগ্রামী, এমন ত্যাগী, এমন মহিয়সী নেত্রী বিশ্ব ইতিহাসে বিরল।

 

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় বিয়ানীবাজারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পিএইচজি হাইস্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে গণদোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানিবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, পৌর বিএনপির সহ সভাপতি কবির আহমদ, আলফাস উদ্দিন, সাইব উদ্দিন, আতাউর রহমান কটন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, আতাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ফয়সল, খালেদা জিয়া