বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন
শহীদ জিয়া ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও দেশ-বিদেশে অবস্থানরত সমর্থকরা আজ উচ্ছসিত, উৎফুল্ল, আনন্দিত। তাঁর যুগোপযোগী নেতৃত্বে বিএনপি আরো গতিশীল-সুসংগঠিত হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আপামর মানুষ যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই আশা-প্রত্যাশার বাস্তবায়ন পূরণ করতে তিনি অগ্রনী ভূমিকা পালন করবেন।
আরিফুল হক, সিলেট, তারেক রহমান, বিএনপি