শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন
জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ইসলাম উদ্দিনকে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে সদস্যসচিব করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক আদেশে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং পশ্চিম পাগলার কাঁন্দিগাও গ্রামের মো. কিবরিয়া।
অনুমোদিত আহ্বায়ক কমিটিকে ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতি অনুযায়ী নির্বাচন আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
শান্তিগঞ্জ, উপজেলা ক্রীড়া সংস্থা, জাতীয় ক্রীড়া পরিষদ, অ্যাডহক কমিটি, সুনামগঞ্জ