মৌলভীবাজারে শতবর্ষী মাছের মেলা, কুশিয়ারার তীরে উৎসবের আমেজ
দৈনন্দিন
প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেট বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরী।’
এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন আদিলুর রহমান। এসময় তিনি বলেন, ‘যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।’
পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেটে সিটি কপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
ভোটের দিন, আইনশৃঙ্খলা, পরিস্থিতি, দুশ্চিন্তা, স্থানীয় সরকার ,উপদেষ্টা ,আদিলুর রহমান খান