০৪ মে ২০২৬

দৈনন্দিন

শান্তিগঞ্জে আফজল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ জানুয়ারী, ২০২৬ ৫:১২ অপরাহ্ন


শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট হোমিও চিকিৎসক শাকিল মুরাদ আফজলের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আফজল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (০৫ জানুয়ারি) সকাল ১১ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাকিল মুরাদ আফজলের নিজ বাড়িতে শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণে অর্থায়ন করেন, ডা. আফজলের জেষ্ঠ্য ছেলে ফ্রান্সপ্রবাসী হাসান বসরী সজল। এবং সার্বিক সহযোগিতা করেন তারেক আহমদ ও রমা পাল। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাকিল মুরাদ আফজলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, হযরত আবুবকর (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাঈদ, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও নোহান আরেফিন নেওয়াজ প্রমূখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, আফজল ফাউন্ডেশন, শীতবস্ত্র বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ