৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৫ জানুয়ারী, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন


সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) স্কুল অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক হুসাইন ইমামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ সবল কুমার তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট, সিলেট ভয়েস-এর প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও  অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সেলীনা আক্তার চৌধুরী তাঁর বক্তব্যে সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ছাত্রীদের প্রতিভা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, সার্ক ইন্টারন্যাশনাল, স্কুল, ওরিয়েন্টেশন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ