সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
আমাদের সমাজ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে—পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সর্বত্রই এর প্রভাব পড়েছে। মানুষে মানুষে হানাহানি, মারামারি, হিংসা ও বিদ্বেষ আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে এসবের চেয়েও বড় বিপর্যয় হলো সাংস্কৃতিক অধঃপতন। এমন মন্তব্য করেছেন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ওসমানীনগর উপজেলার চকবাজার আঞ্চলিক শাখা আয়োজিত ‘সামাজিক অবক্ষয় রোধে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মারজান আহমদ চৌধুরী বলেন, মুসলমান সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চার ঘাটতির সুযোগে ভিনদেশি উপনিবেশিক শক্তি তাদের সংস্কৃতি দিয়ে আমাদের সমাজকে প্রভাবিত করছে। এমনকি তরুণ প্রজন্মের মন ও চিন্তাজগতে সেই ধারার অনুপ্রবেশ ঘটছে। এর ফলে বাঙালি মুসলমান হিসেবে নিজেদের স্বতন্ত্র পরিচয় বিশ্বদরবারে সুন্দরভাবে তুলে ধরতে আমরা ব্যর্থ হচ্ছি। এটিই বর্তমান সময়ের সবচেয়ে বড় অবক্ষয়।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। কলম ধরতে হবে, নিজেদের ভাবনা লিখে প্রকাশ করতে হবে এবং সমাজের সামনে তা তুলে ধরতে হবে। সামাজিক অবক্ষয় রোধে এটাই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।
সেমিনারে শাখা সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা রফিকুল ইসলাম মুবিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুমান আহমদ এবং চকবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক কামরান আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক ফরহাদ আলী, সদস্য সৈয়দ মিজান, দয়ামীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি আলী আছগর, বুরুঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু বকর, উসমানপুর ইউনিয়নের রায়হান আহমদ, কাশিকাপন আঞ্চলিক শাখার সভাপতি রুহান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ওসমানী নগর, সিলেট, মারজান আহমদ ফুলতলী