২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে নামল তারেক রহমানকে বহনকারী বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন


যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রাবিরতি শেষে উড়োজাহাজটি সিলেট থেকে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, বিমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ