২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

ঢাকাগামী ট্রেনে উপচে পড়া ভিড়, উপবন এক্সপ্রেসে যোগ হলো অতিরিক্ত ৬ বগি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ট্রেনে করে ঢাকা যাচ্ছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অতিরিক্ত ৬টি বগি যোগ করা হয়েছে। 

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ঢাকা যাওয়ার উদ্দেশে ট্রেনের অতিরিক্ত টিকিট চেয়েছিলেন। যাত্রীদের চাপ বিবেচনা করে উপবন এক্সপ্রেসে অতিরিক্ত ৬টি বগি যোগ করা হয়েছে। 

সিলেট ভয়েসকে তিনি বলেন, এছাড়া যাত্রীদের চাপ বেশি থাকায় সকাল থেকে প্রতিটি ট্রেন ২টি করে অতিরিক্ত বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। 

সরেজমিনে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকা যাওয়ার উদ্দেশে স্টেশন এলাকায় ভিড় করে আছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।  

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ঢাকার উদ্দেশে সকল বাসেও যাত্রীদের ভিড় ছিল। ফলে ঢাকাগামী প্রতিটি বাসের টিকিট আগেই বিক্রি শেষ হয়ে গিয়েছিল বলে সিলেট ভয়েসকে নিশ্চিত করেছিল পরিবহন কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিলেট পরিবহন মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম সিলেট ভয়েসকে বলেছিলেন, ‘তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে দিনভর নেতাকর্মীরা বাস কাউন্টারে ভিড় করছিলেন। ফলে ঢাকাগামী বাসসহ সকল পরিবহনের আসন শেষ হয়ে গিয়েছিল এবং কোনো আসন খালি ছিল না।’

উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও তিনি সেখানে নামবেন না। স্বল্প বিরতির পর তিনি ঢাকায় গিয়ে অবতরণ করবেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ