২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট আসলেও বিমান থেকে নামবেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:২৬ অপরাহ্ন


দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির শীর্ষ এই নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট বিমানবন্দরে পৌছবেন তারেক রহমান তবে নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তিনি।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে জোরদার করা হয়েছে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর এলাকায় জনসমাগম না করার নির্দেশ দিয়েছে বিএনপি ও প্রশাসন।

জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। তিনি । তাকে বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে, লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এ কারণে এ বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করা যাবে না।’

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘বিমানন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সতর্ক থাকি। এবারও তার ব্যত্যয় হবে না। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি গুরুত্ব বিবেচনায় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বিমানবন্দর, তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ