সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আগামীর রাষ্ট্রনায়ক’ তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাগত মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ আছর জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হোসেন ডালিম, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তাঁর দেশে ফেরার খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মিছিলে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, তারেক রহমান, বিএনপি