০৫ মে ২০২৬

দৈনন্দিন

গণমাধ্যমে হামলা নিন্দনীয়: নিরাপত্তা নিশ্চিতের দাবি সিলেট জেলা প্রেসক্লাবের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:২২ অপরাহ্ন


দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগ এবং প্রথম আলো সিলেট ব্যুরো কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। 

সোমবার (২২ ডিসেম্বর) এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক যৌথ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে নাশকতার ঘটনা ঘটে। এর রেশ ধরে সিলেটেও প্রথম আলোর ব্যুরো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সাংবাদিক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। সেই বিবেচনায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সাংবাদিক ও সংবাদপত্রের নিরাপত্তা নিশ্চিত করা। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব, গণমাধ্যম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ