অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্হতা, এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় সিলেটের বিশ্বনাথে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম বিশ্বনাথ ফ্রান্স শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বাদ আছর বিশ্বনাথ পৌর শহরের জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার হল রুমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথের শিক্ষা সচিব মাওলানা নিজাম উদ্দিন
এসময় জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথের মাওলানা হাফিজুল ইসলাম, মাওলানা আব্দুস শাকুর, হাফিজ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুল্লাহ খান, মাওলানা নাসির উদ্দীনসহ নানান পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বিশ্বনাথ, জাতীয়তাবাদী, ঐক্য ফোরাম, ফ্রান্স শাখা, দোয়া, মাহফিল