অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ২১ বছর বয়সী এক যুবককে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে সোলেমান মিয়া।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, পোস্টমর্টেম করার জন্য মরদেহ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক এ প্রতিবেদককে বলেন, ঘটনার সময় এলাকায় ছিলাম না আমি। তবে খোঁজ নিয়ে জানতে পারি, ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবক মারা গেছেন।
তাহিরপুর, সীমান্ত, ট্রাক চাপা, যুবক, মৃত্যু