সুনামগঞ্জ-২ (দিরাই -শাল্লা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী শিশির মনির বলেছেন, দিরাই শাল্লাকে নতুন বাংলাদেশের ফাস্ট মডেল হিসেবে গড়তে চাই। সকলের সহযোগিতায় দিরাই-শাল্লায় একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই। 


শুক্রবার (৫ ডিসেম্বর) দিরাই থানা পয়েন্টে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানার আয়োজিত যুব-গণসমাশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আমার নির্বাচনী জনসভায় আমার প্রতিপক্ষ সকল প্রার্থীকে বক্তব্য দেয়ার সুযোগ দিতে চাই। এক সাথে প্রচার করতে চাই। আমি নির্বাচিত হলে সরকারী কোন সুযোগ নেব না, সকল সুযোগ জনগনের জন্য উন্মুক্ত থাকবে। গাড়ি হবে জনগণের। আমি যা বলছি তা যদি না মানি তা হলে স্বেচ্ছায় পদত্যাগ করবো।’

 

আইনজীবী শিশির মনির বলেন, ‘মানুষ রাজনীতিবিদদের বিশ্বাস করে না, সম্মান করে না, আমাদের এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।প্রথমেই মানুষের মনে বিশ্বাসের জায়গা সৃষ্টি করতে হবে। দিরাই-শাল্লা হিন্দু মুসলিম সকলকে নিয়ে একসাথে পথ চলতে চাই।’

 

বক্তব্যের শুরুতেই শিশির মনির এ অঞ্চলের প্রয়াত বাবু অক্ষয় কুমার দাস, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান, সুজাত চৌধুরী, শহীদ চৌধুরী, আছাব উদ্দন সরদার, আহমদ মিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের অবদান স্মরন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।

 

তিনি বলেন, ‘এ আসনে এমন রাজনীতি চালু করতে চাই যাতে দেশের ২৯৯ আসনের মানুষ রাজনীতি শিখতে দিরাই-শাল্লায় আসতে চায়। শিশির মনির বলেন,আমি নির্বাচিত হলে ৬০ দিনের মধ্যে দিরাই-শাল্লার সকল অফিস দুর্নীতি মুক্ত করবো।’

 

তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে বড় উদার মন থাকতে হয়। আমার রাজনীতির ইতিহাস হচ্ছে দিরাই-শাল্লার পাঁচ লক্ষ লোক, সবাই আমাদের লোক। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চর্চা হবে, যে রাজনীতিতে সকল দল একসাথে বসবে, চলবে, কাজ করবে। এক দলের নেতার প্রতি অন্য দলের সম্মান শ্রদ্ধা থাকতে হবে।’

 

জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসু ভিপি, আবু সাদেক কায়েম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন, ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা, শাহিনুর রহমান। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নূরউদ্দিন আহমদ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

দিরাই-শাল্লা, শিশির মনির