০২ মে ২০২৬

যাপিতজীবন

সিলেট রানার্স কমিউনিটির হাফ ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ন


সিলেটে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হলো সিলেট রানার্স কমিউনিটির আয়োজন ফিজা হাফ ম্যারাথন। নগরীর ক্বিন ব্রিজ এলাকা থেকে একসঙ্গে দৌড় শুরু করেন প্রায় ১৫০০ দৌড়বিদ।


আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকমুক্ত জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং সিলেটের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে এ আয়োজন করা হয়।

 

সকালে নগরীরর ক্বিন ব্রিজ এলাকায় বিভিন্ন বয়সী দৌড়বিদদের ভিড় দেখা যায়। অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত দৌড় বা হাঁটা শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে; এই ধরনের আয়োজন মানুষকে ক্রীড়ায় উৎসাহিত করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটার রান দুই ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রানার্স কমিউনিটির এডমিন সৈয়দ ফজলুর রহিম সোহাগ, মো. হাসান আহমেদ, মো. সালেহ আহমদ, ফয়েজ আহমদ ও সাইফুল আহমেদ।


ম্যারাথনে বিজয়ীরা হলেন- ১০ কিলোমিটার পুরুষ বিভাগে দ্বীপ তালুকদার, আশরাফুল আলম, মুহিবুর রহমান রাহী,তামিম উদ্দিন,রহিম উদ্দিন, নারী বিভাগে মাহবুবা মারিয়া, তাসনিয়া আখতার, সানজানা তাবাসসুম।


২১ কিলোমিটার পুরুষ বিভাগে নাঈম মামুন আহমেদ, গোলাম রাহাত ফায়েল, মো. তোফায়েল হুসাইন রনি, নারী বিভাগে তাবাসসুম ফেরদৌস

 

সিলেট রানার্স কমিউনিটির এডমিন সৈয়দ ফজলুর রহিম সোহাগ বলেন, ম্যারাথন আয়োজন সুন্দরভাবে করতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা। এবার অন্তত দেড় হাজার দৌড়বিদ অংশগ্রহন নিয়েছেন। ভবিষ্যতেও সিলেটে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যবান্ধব ও সচেতনতামূলক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, রানার্স, কমিউনিটির, হাফ ম্যারাথন, অনুষ্ঠিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ