আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ
নির্বাচন
প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। মনোনয়ন পেয়ে সৃষ্টিকর্তার পাশাপাশি বিএনপির চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্তকালে প্রতিবেদকের কাছে এ কথা বলে তিনি।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীতি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, প্রথমে আমার আল্লাহর কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা, পাশাপশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ যে আল্লাহর রহমতে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সংসদীয় আসন ৪ এ আমাকে সিদ্ধান্ত দিয়েছেন আমি ক্যান্ডিডেট এটাই আমি শুকরিয়া আদায় করি।
তিনি আরও বলেন, আমার সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার দলীয় নেতাদের কাছে একটিই আহবান আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তাই আমাদের মাঝে এখন দোয়া ছাড়া কোন বিতর্ক নাই, আমাদের সব নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা আমার ব্যক্তিগত পক্ষ থকি ও দলের পক্ষ থকি শুধু এখন দোয়া করতা।
তিনি জানান, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আমাদের দেশনেত্রীর জন্য যে যার অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানাই।
সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি, মনোনয়ন