শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ অপরাহ্ন
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ ও নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার কৃষ্ণনগর গ্রামে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর গ্রামের আব্দুল হেকিমের সঙ্গে একই গ্রামের হালীম মিয়ার জমি চাষ করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- সজ্জল মিয়া (৩৪), জুয়েল মিয়া (৪৮), জাফর মিয়া (৩৬), ফুলমান মিয়া (৭০), সাকিব মিয়া (৩২), মোছা. রোপ বাহার (৬০), দুলেনা বেগম (৫৫), সানজিদা আক্তার (১৭), মোতালিম মিয়া (৫২), আরব আলী (৬৫), শছতির মিয়া (৬৭), জুহাস মিয়া (২৭), মোফাজ্জল হোসেন (৩৫), আতিকুল মিয়া (২৫), সাইদুর মিয়া (২৬), মোরসালিন (২৭), আব্দুল হালিম (৬০), বাহাদুর মিয়া (১৬), শহিদুল মিয়া (১৯), আব্দুল হেকিম (৬০), নুর হোসেন (৫৫), মুরসালিন (২৫), পলাশ (৩৫), উলদত আলী (৬৬), কাছম মিয়া (৫৫), মিরজান (১৮), তানভীর (২৩), জহিরুল (১৯), ইউসুফ (৩০), সাব্বির মিয়া (১৯), হাফসা বেগম (৫২), মাহফুজ (১৬), লোকমান মিয়া (৭৫), রায়হান (১৬), রফিকুল ইসলাম (৪৫), শাকিব (২৫), রোজবাহার (৬০) ও আলমগীর মিয়া (৩৫)।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরাও আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
হবিগঞ্জ, জমি, সংঘর্ষ, আহত, অর্ধশত