১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট চেম্বারে সাইবার সিকিউরিটি কর্মশালার সনদপত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৪:৪১ অপরাহ্ন


এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি ও সনদপত্র প্রদান সম্পন্ন হয়েছে।


জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চেম্বার কনফারেন্স এটি অনুষ্ঠিত হয়।


সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর  ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. মোস্তাফিজুর রহমান, জাইকার চিফ অ্যাডভাইজার শজি আকিহিরো, সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, প্রশিক্ষণার্থী নাফিসা তাসনিম, স্নেহা সিনহা শৈলী ও সামির হোসেন। 


বক্তারা বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করে আধুনিক যুগের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। 
তারা কর্মশালাটি আয়োজনের জন্য আয়োজকগণকে ধন্যবাদ জানান। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাইকা-বিসিসি-বেসিস টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট এর অ্যাডমিন অফিসার ফারজানা শার্লিন। 


এ সময় উপস্থিত ছিলেন জাইকার প্রজেক্ট কো-অর্ডিনেটর কাতসুকি নাহো ও সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, চেম্বার, সাইবার সিকিউরিটি, কর্মশালা, সনদপত্র, বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ