০৫ মে ২০২৬

দৈনন্দিন

বিশ্বনাথে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক প্রশিক্ষণ

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নে গ্রাম পর্যায়ের আনসার ভিডিপি সদস্য ও স্থানীয়দের অগ্নি নির্বাপণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৬৪ জন নারী-পুরুষ অংশ নেন।

 

প্রশিক্ষণে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে আতঙ্কিত না হয়ে সাধারণ উপায়ে আগুন নিয়ন্ত্রণ করা যায়-সে বিষয়ে দিকনির্দেশনা দেন ফায়ার সার্ভিসের জৈন্তাপুর, কানাইঘাট ও বিশ্বনাথ উপজেলার ওয়্যারহাউজ ইনস্পেক্টর মোহাম্মদ মুনিম সারওয়ার।

 

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ব্যবহারিক অনুশীলন করেন।

 

মুনিম সারওয়ার বলেন, গণসচেতনতা এবং মানুষকে অগ্নিনির্বাপক বিষয়ে সাধারণ প্রশিক্ষণ দিতে শহরের পাশাপাশি গ্রামের মানুষের জন্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।

 

সরকারি নির্দেশনা অমান্য করে, বিশ্বনাথে নিয়ম বহির্ভূত লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর বিষয়ে তিনি বলেন, আমরা উপজেলার সকল দোকানদারদের তালিকা প্রস্তুত করেছি এবং ইতিমধ্যে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করছি। তারা ব্যবসায়ীক লাইসেন্স ও অনুমতি গ্রহণপত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

 

প্রতিবন্ধকতা ও নিরাপত্তা বিঘ্নিত হয়, দোকানের সামনে, ফুটপাতে কিংবা রাস্তার পাশে খোলা রোদে গ্যাস সিলিন্ডার রেখে ব্যাবসা না করার আহ্বান জানান তিনি।

 

অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়া, ওসমানীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রনজিৎ বিশ্বাস, বিশ্বনাথ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ অগ্নিনির্বাপক প্রশিক্ষণ, ফায়ার সার্ভিস বিশ্বনাথ, অলংকারী ইউনিয়ন প্রশিক্ষণ, গ্যাস সিলিন্ডার নিরাপত্তা, আনসার ভিডিপি প্রশিক্ষণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ