সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, আসামি কুমিল্লায় গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন দেওয়া মোটরসাইকেল ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে পালানোর অভিযোগে মোরসালিন নামের এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার বইটিকর এলাকায় এ ঘটনা ঘটে। মোরসালিন সিলেটের বিয়ানীবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার সাইদুর রহমান নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে মোরসালিন ও ওলিউল ইসলাম নামের এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা হেতিমগঞ্জে গিয়ে মোটরসাইকেলটি দেখেন।
মোটরসাইকেলটি পছন্দ হওয়ার পর মোরসালিন সেটি চালিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। পরে ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান। এতে সন্দেহ হওয়ায় মালিক সাইদুর রহমান তার পিছু নেন।
পরে গোলাপগঞ্জ পৌর এলাকার বইটিকর এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় মোরসালিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ওলিউল ইসলাম মোরসালিনকে চেনেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন মোরসালিনকে মারধর করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, মোটরসাইকেল-সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সদস্য, বরখাস্ত, মোটরসাইকেল, গোলাপগঞ্জ, অভিযোগ, আটক