ছবিঃ খাদিজা আক্তার ও অলি উল্লাহ

৪৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী নিজেদের কৃতিত্বে আলো ছড়িয়েছেন।

সর্বকনিষ্ঠ ক্যাডার হিসেবে নজির গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তার। অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খাদিজা উপজেলার মধ্যনগর গ্রামের মরহুম আব্দুল আজিজ ও হাজেরা বেগম দম্পতির একমাত্র কন্যা। মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

অন্যদিকে, গণিত ক্যাডারে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন মধ্যনগরেরই আরেক কৃতি শিক্ষার্থী মো. অলি উল্লাহ। তিনি উপজেলার বংশীকুন্ডা গ্রামের মো. আব্দুল হেকিম ও হাজেরা খাতুন দম্পতির একমাত্র ছেলে। বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করে অলি উল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই সম্পন্ন করেন তার উচ্চশিক্ষা।

দুই তরুণের এই সাফল্যে মধ্যনগরজুড়ে বইছে আনন্দের ঢেউ। শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গর্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, মধ্যনগর, ক্যাডার, খাদিজা আক্তার, অলি উল্লাহ