সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ১:৩০ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
রবিবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতে যুবকের নাম মারওয়ান আলম (২৪)। তিনি বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মারওয়ান গুরুতর আহত হন। এতে আরও ৪ জন আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে গুরুতর ২ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
কুলাউড়া, পিকআপ, মোটরসাইকেল, সংঘর্ষ, যুবক, নিহত ১, আহত ৪