মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনকে বেআইনি বললেন শিশির মনির
রাজনীতি
প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটসহ দেশের ৫ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আজ সোমবার (২৭ অক্টোবর) ভাচুর্য়াল সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রবিবার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপির মিডিয়া সেল জানায়, আজ সোমবার (২৭ অক্টোবর) সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।
গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ওই ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে সৌজন্য সাক্ষাৎ ঘিরে নেতাকর্মীদের সঙ্গে না নিয়ে আসার নির্দেশনা দিয়েছে দলটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের ভাচুর্য়াল আলোচনা হবে আজ। তিনি আমাদের নির্দেশনা দিবেন। তবে এ মিটিংয়ে ‘সবুজ সংকেত’ আসবে বলে মনে হচ্ছে না।’
এদিকে, গত ১৯ অক্টোবর সিলেট বিভাগের চার জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে তিনি মনোনয়ন, নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা ও মাঠপর্যায়ের সংগঠনগত অবস্থান নিয়ে বিস্তারিত নির্দেশনা দেন। এই বৈঠকে জানানো হয়, শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে।
সিলেট, মনোনয়নপ্রত্যাশী, তারেক রহমান, বৈঠক, জাতীয়, সংসদ, নির্বাচন, বিএনপি