সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে। তাঁকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদনক্রমে এই পদায়ন করা হয়েছে। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন।
দলের পক্ষ থেকে তাঁকে নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়েছে।
বিএনপি, হুমায়ুন কবির, যুগ্ম মহাসচিব,