সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি সোমবার সকালে উপজেলা প্রশাসনের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) অফিস, মিরপুর ইউনিয়নের শ্রীরামসি ভূমি অফিস, মিরপুর ইউনিয়ন পরিষদ, জগন্নাথপুর পৌরসভা, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, এলজিইডি অফিসসহ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সকালেই তিনি মিরপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। পরে বিকেল ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমীন, পানি সম্পদ কর্মকর্তা ড. খালেদ সাইফুল্লাহ, এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা আল আমিন, কৃষি কর্মকর্তা কাউছার আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সরকারি সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সরকার এখন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। অনলাইন ভূমি সেবা চালুর ফলে সাধারণ মানুষ সহজেই নির্ধারিত ফি প্রদান করে জমির খারিজ আবেদন, খতিয়ান, নকশা ও ভূমি উন্নয়ন করসহ জমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারছেন।”
তিনি আরও বলেন, প্রশাসনের লক্ষ্য হচ্ছে নাগরিক সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এজন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দিন শেষে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও গতিশীলভাবে কাজ করার নির্দেশ দেন।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, জেলা প্রশাসক, ডিসি, মোহাম্মদ ইলিয়াস মিয়া