সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সবচেয়ে আলোচনায় রয়েছে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ঐক্যের ভিত্তিতে গঠিত এই প্যানেল নিজেদের পরিচয় দিচ্ছে “উন্নয়ন, স্বচ্ছতা ও অংশীদারিত্বের” প্রতীক হিসেবে। চেম্বারের নেতৃত্বে নতুন চিন্তা ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ নিয়ে তারা মাঠে নেমেছে।
সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদে একত্র হয়েছেন বিভিন্ন মত ও পথের ব্যবসায়ী নেতারা। বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে এ প্যানেলে। নেতারা বলছেন, সিলেটের অর্থনীতির চালিকাশক্তি শুধু বড় শিল্প নয় ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসী বিনিয়োগকারীরাও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই উন্নয়নের মূলধারায় সবাইকে অন্তর্ভুক্ত করাই তাঁদের লক্ষ্য।
এই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফালাহ উদ্দিন আলি আহমদ, যিনি সিলেটের ব্যবসায় অঙ্গনের পরিচিত মুখ। তাঁর নেতৃত্বে প্যানেলে রয়েছেন অভিজ্ঞ ও তরুণ ব্যবসায়ী নেতাদের মিশ্রণ। সিনিয়র সহসভাপতি পদে হুমায়ুন আহমদ, সহসভাপতি পদে মাছুম ইফতেখার রসূল শিহাব প্রার্থী হয়েছেন।
অর্ডিনারি শ্রেণিতে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আক্তার হোসেন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, মো. মুজাহিদ খান গুলশান, মো. মাসনুন আকিব বড়ভূইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডা. নুরুল হাসান সিদ্দিকী, ইমতিয়াজ তাহমিন সুবহান বাবু, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, এনামুল হক কুটি, মো. তোফায়েল হোসেন (কচি) এবং আব্দুল বাছিত।
তাছাড়া অ্যাসোসিয়েট শ্রেণি থেকে পরিচালক পদে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলে রয়েছেন চন্দন সাহা, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. আবুল কালাম, মশিউর রহমান হাফিজ ও নজরুল ইসলাম।
সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ বলেন, “আমরা চাই ব্যবসায়ীরা হোক দেশের উন্নয়নের মূল শক্তি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীই সিলেট অর্থনীতির প্রাণ তাদের উন্নয়নে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “সিলেটের প্রান্তিক ব্যবসায়ীরা দীর্ঘদিন অবহেলিত। আমরা চাই তারা যেন চেম্বারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়। সিলেটের ব্যবসা পরিবেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা হবে।”
সিলেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, নির্বাচন