০৪ মে ২০২৬

ধর্ম / বৌদ্ধ

কঠিন চীবর দান

সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসা গড়ে ওঠা উচিত: ডিসি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন


সিলেট বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ব্রাহ্মণশাসন নয়াবাজার আখালিয়ায় দানোত্তম এর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের  ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কঠিন চীবর দানোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের সমাজের ঐক্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির সুযোগ। সিলেটের সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসা গড়ে ওঠা উচিত, যাতে আমরা একটি শক্তিশালী এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সহমর্মিতা এবং ভালোবাসা প্রয়োজন ।’


তিনি বলেন, ‘আমি একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানব হিসেবে সবসময় সিলেটবাসীর কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমরা চাই এই অনুষ্ঠানটি শুধু সিলেটবাসীর জন্য নয়, বরং দেশের সকল সম্প্রদায়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত হয়ে উঠুক।’


তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা, যাতে সকলের জন্য শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে। যতটুকু সম্ভব আমরা সিলেটের জনগণের জন্য কাজ করবো।'

 
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সিলেটের প্রতিটি মানুষ এবং সম্প্রদায় একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদের প্রদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমি আশা করি, সবাই মিলে এমন কাজ করতে পারবো, যা দেশের এবং মানবজাতির কল্যাণে সহায়ক হবে। আমি আপনাদের যে কোনো সমস্যা বা অসুবিধা সব সময় পাশে থাকবো।'

তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, `এই আয়োজনের মাধ্যমে আমাদের সমাজে শান্তি ও ঐক্য বজায় থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এই অনুষ্ঠান সফল করার জন্য কাজ করেছেন।’


সিলেট বৌদ্ধ সমিতির সভাপতির বাবু চন্দ্রশেখর বড়–য়ার সভাপতিত্বে ও প্রভাষক রিমা চৌধুরী এবং চন্দ্রিকা বড়–য়া মন্টিদ্বয়ের যৌথ উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাথের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, পণ্ডিত ধর্মরাজ বিহার আবুরখীলের অধ্যক্ষ ধর্মদর্শন থের, পূর্ব আবুরখীল তালুকদারপাড়ার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ থের, আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের শ্রীমৎ সমিরানন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ বিহারের শ্রদ্ধানন্দ ভিক্ষু, শ্রীমৎ আনন্দশ্রী শ্রমণ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিটু চৌধুরী, সিলেট বৌদ্ধ সমিতির প্রধান উপদেষ্টা জ্যোতিমিত্র বড়–য়া মিঠুন, উপদেষ্টা সুকান্তি বড়–য়া, আদেশ বড়–য়া, অরুনালোক বড়–য়া, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু সুজন বড়–য়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু পলাশ বড়–য়া, মৈত্রী ৭ম প্রকাশনার সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক স্বরূপ বড়–য়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের সচিব মিলন বড়–য়া, যুগ্ম সচিব রাজু বড়–য়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমন বড়–য়া, রাজন বড়–য়া, লিটন বড়–য়া, সুকান্তি বড়–য়াল, আদেশ বড়–য়া, পিপলু বড়–য়া, বিজন বড়–য়া, আকাশ বড়–য়া, বিজয় বড়–য়া, জয় বড়–য়া, তিতাস বড়–য়া প্রমুখ। 


অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু—কিশোরদের মধ্যে পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ। 


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

কঠিন, চীবর, দান, বৌদ্ধ, ধর্মাবলম্বী, সহমর্মিতা, ভালোবাসা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ