সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ৯:১১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’— স্লোগানকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজন এ সভা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা সদরে র্যালি শেষে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়।
ড. শফি উল্লাহের পরিচালনায় ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড. আল মিনান নূর। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কাউছার আহমেদ,, এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন, এফএও ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জিয়াউল হক ও প্রজেক্ট সাপোর্ট এসিসটেন্ট ফারজানা আক্তার, জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মৎস্যজীবি, মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান, ছবি অঙ্কন ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
জগন্নাথপুর, জলবায়ু পরিবর্তন, মৎস্য অধিদপ্তর, এফএও, সচেতনতা কর্মসূচি, মাছচাষ