১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

৩১ দফা বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে : শারমিন তামান্না

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ন


সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক রূপরেখা নয়— এটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত করা সম্ভব। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনাই জাতির অগ্রযাত্রার ভিত্তি।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিন শারমিন তামান্না আরও বলেন, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী এই অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়নে যে নিরলসভাবে কাজ করেছেন, তা আজও মানুষের হৃদয়ে অম্লান। তাঁর উন্নয়ন ভাবনা ও ত্যাগ আমাদের প্রেরণা। গুম হওয়া নেতাদের ফিরে পাওয়া এবং একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে দলকে সংগঠিত রাখা ও নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তাহসিনা রুশদির লুনা যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তা সিলেট তথা দেশের রাজনীতিতে নারীর শক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছি।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ. জমির, গোয়ালা বাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রকিব আলী, মহানগর কৃষকদলের সহ-অর্থ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

এসময় লিফলেট বিতরণ কর্মসূচি গণমিছিলে পরিণত হয়। এতে বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিএনপি, সিলেট, মহিলা দল, তারেক রহমান, তাহসিন শারমিন তামান্না

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ