এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ধানের শীষের বিজয় মানে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের জয়। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলাম, ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূঠপাড়ে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পরবর্তীতে কলাবাড়ী মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ, নারী শিক্ষা, খেলাধুলার প্রসার, দারিদ্র্য বিমোচন ও মানবিক রাষ্ট্র গঠনে যে ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। তারেক রহমান ইসলামী চেতনায় অনুপ্রাণিত, মানবিক ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। তিনি তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের পাঠ দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া ও তারেক রহমান যেমন রাজনীতিতে ন্যায় ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি আরাফাত রহমান কোকো খেলাধুলায় বাংলাদেশকে মর্যাদার আসনে তুলে ধরেছিলেন।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজের বিকাশে খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষার প্রতি বিএনপি সব সময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। এখন সময় এসেছে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার। যারা ইসলাম, স্বাধীনতা, জনগণের অধিকার ও উন্নয়ন চায়—তাদের জন্য ধানের শীষই একমাত্র প্রতীক। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে এবং ইসলাম ও গণতন্ত্রের মেলবন্ধন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ।”
মিফতাহ সিদ্দিকী আরও বলেন, “এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। টেকসই যোগাযোগব্যবস্থা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ও ক্ষুদ্র শিল্পের বিকাশ, তরুণদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পারব—এই বিশ্বাসই আমার প্রেরণা।”
বিকেলে পূঠপাড় ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাহার আহমদ রুহেল। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুল মনাফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল মোত্তাকিন বাদশা, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা শহীদ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, উপজেলা বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, জুয়েল আহমদ, শাহ নেওয়াজ লিটন, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আল আমিন সারোয়ারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
এর আগে বাদ যোহর কোম্পানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাখজানুল উলুম দারুল হাদিস বানাত কলাবাড়ী মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিফতাহ সিদ্দিকী।
বিএনপি, মিফতা সিদ্দিকি, বেগম খালেদা জিয়া, রাজনীতি