সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৩৪ জন ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫১ জন।
চলতি বছর আক্রান্তদের মধ্যে— সিলেটে ৪৬, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২২ ও হবিগঞ্জ—১৩১ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৫ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৯ জন ও সিলেটে ৪ জন।
সিলেট, ডেঙ্গু, রোগী, শনাক্ত