৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৬:০৩ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত গণসমাবেশে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু। তিনি বলেন, “আমরা গৌরবময় ইতিহাসের ধারক হয়ে রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করাই আমাদের লক্ষ্য। কেউ কেউ ইসলামের নাম নিয়ে রাজনীতি করলেও নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে। এসব সুযোগসন্ধানীদের জনগণকে প্রত্যাখ্যান করতে হবে।”

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

সমাবেশের উদ্বোধন করেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী। প্রধান বক্তা ছিলেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, সিলেট জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা শায়খ আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ এবং দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম।

গণসমাবেশ শেষে জমিয়ত ও এর অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়, যা শহীদ মিনার মাঠ ঘুরে শেষ হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

ইসলাম, গোয়াইনঘাট, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ