০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটে আরিফের নেতৃত্বে ‘শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২৫ ১২:২৫ অপরাহ্ন


ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটবাসীর ন্যায্য অধিকারের দাবি জানিয়ে কর্মসূচি অংশ হিসেবে এক ঘণ্টার প্রতীকী ‘শাটডাউন’ সম্পন্ন হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি পালিত হয়। পওে নগরের কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। 

সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা হাজির হন। 

শনিবার দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী।

প্রচারপত্রে বলা হয়, ‘সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি—সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।’

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্র্বতী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।’

তিনি আরও জানান, ‘আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রোববারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দাবি জানানো হয়— ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রæত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আরিফ, নেতৃত্ব, শাটডাউন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ