৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

পাঁচ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট মহানগর জামায়াতের গণমিছিল

পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে গণমিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। 


শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমআ নগরীর কোর্ট পয়েন্টে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে কোর্টপয়েন্ট থেকে বিশাল গণমিছিল বের করা হয়। 

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টর প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে সিলেট মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ড-ইউনিটের হাজার হাজার জনশক্তি অংশ নেন।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ।




জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।



বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার প্রমূখ।



প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য ঐকমত্য কমিশন গঠন করেছে। সেই কমিশন টানা ৮ মাস ধরে ৩৩টি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছে। কমিশনের অনেক প্রস্তাবের মধ্যে ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এছাড়া সংবিধানে জামায়াত প্রস্তাবিত জুলাই অধ্যাদেশ জারির ব্যাপারেও সবাই একমত হয়েছেন। এরজন্য গণভোটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত যত দ্রুত সম্ভব গণভোটের আয়োজন করা।


বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, জনগণ ভিন্ন সময় বিভিন্ন দলকে নির্বাচিত করে তাদের শাসন দেখেছে। এবার তারা দাড়িপাল্লাকে বিজয়ী করতে চান। জামায়াত ঘোষিত ৫ দফা দাবী মেনে নিয়ে ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। অন্যথায় ছাত্র-জনতার আবার রাস্তায় নামতে বাধ্য হবে। একটি দলের নেতার পিআর বুঝেন না। কেয়ারটেকারের মতো পিআরও বুঝবেন। এজন্য একটু অপেক্ষা করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। আর কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেয়া হবেনা।



সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান শুনেছি। দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল। কিন্তু যখনই স্বার্থে আঘাত পড়ে যায় তখন সবকিছুর উপরে ব্যক্তি বড় হয়ে যায়। এই জাতিকে আর ধোকা দেয়া যাবেনা। যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচন ও জামায়াত ঘোষিত ৫ দফা দাবী মেনে নিয়েই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে। 



জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো-  জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন  দেওয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন  দেওয়া, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।




শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

পাঁচ দফা দাবি, সিলেট, মহানগর জামায়াত, গণমিছিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ