০৫ মে ২০২৬

দৈনন্দিন

কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত

প্রতিনিধি, কোম্পানিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৭ অক্টোবর, ২০২৫ ১০:১৪ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।  সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম হাসনা বেগম (৫২)। তিনি ওই এলাকার আতোষ আলির স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রী হাত ধরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ