৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

পিআর ছাড়া নির্বাচন হলে দেশে ফের স্বৈরাচার জন্ম নিবে: সুনামগঞ্জে চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৯:২২ অপরাহ্ন

ছবিঃ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘দেশে পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয়। দেশে ফের স্বৈরাচারের জন্ম নিবে, জনগণের অধিকার হরণ হবে।’

 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রেজাউল করিম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। একইসঙ্গে দুর্নীতি দুঃশাসনের অবসান এবং স্বাধীনতার স্বার্থ রক্ষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে।‘

 

বক্তব্যে বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তিনি।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু। 

 

গণসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

চরমুনাই পীর, সুনামগঞ্জ, পিআর পদ্ধতি, নির্বাচন, রেজাউল করীম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ