০৫ মে ২০২৬

দৈনন্দিন

দলের নির্দেশেই মাঠে কাজ করছি: ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

দলের নির্দেশেই মাঠে কাজ করছি, নতুন করে নয়— উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, ‘আমার স্বামী ইলিয়াস আলী গুম হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন, এলাকার মানুষের পাশে থাকতে। সেই নির্দেশেই আমি মাঠে কাজ করছি।’

 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘সিলেট-২ আসনে দল এখনও কোনো প্রার্থী চূড়ান্ত করেনি। আমাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিছু গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হচ্ছে, কিন্তু কেন বা কী উদ্দেশ্যে এসব লেখা হচ্ছে তা আমি জানি না। আমি মাঠে আছি, শেষ পর্যন্ত কাজ করব।’ 

 

লুনা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, ত্যাগী ও জনপ্রিয় কর্মীদেরই দল মূল্যায়ন করবে। তাই যারা দীর্ঘদিন দলের হয়ে কাজ করছেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তাহসীনা রুশদী লুনা, এম ইলিয়াস আলী, বিএনপি, সিলেট-২ আসন, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ