সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৭:০৯ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিলেটের মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান মাসুক মিয়ার ছেলে ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমার মোহাম্মদপুর গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।
পুলিশ জানায়, সিলেট থেকে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেল ইলাশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি নোয়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
ফেঞ্চুগঞ্জ দুর্ঘটনা, মোটরসাইকেল দুর্ঘটনা, নোয়া সংঘর্ষ, সিলেট সড়ক দুর্ঘটনা, দুইজন নিহত