সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন
বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ রবিবার। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
বুদ্ধপূজা, সংঘদান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চাশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয় প্রবারণা পূর্ণিমায়।
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে প্রবারণা পালিত হয়। প্রবারণার পর ভিক্ষু সংঘকে অধীত জ্ঞান প্রচারের জন্য গ্রামে-গঞ্জে যেতে হয়। এ সময় তাঁরা কল্যাণের বাদী প্রচার করেন, যাতে মানুষসহ সব প্রাণীর কল্যাণ সাধিত হয়।
বৌদ্ধশাস্ত্রমতে বুদ্ধদেব আধ্যাত্মিক শক্তিবলে দেবলোকে গিয়ে মাকে ধর্মদেশনা করে এদিন স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। এ কারণে বৌদ্ধরা প্রবারণা পূর্ণিমায় আকাশে প্রদীপ প্রজ্বলনের প্রতীকরূপে ফানুস উত্তোলন করে।
এ উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দুরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বৃদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে।’
গতকাল শনিবার দেওয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধধর্মাবলম্বীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধধর্মাবলম্বী, প্রধান উপদেষ্টা