১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজে ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

একইসঙ্গে নবগঠিত এ কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আগামী ৩০ দিনের মধ্যে তাদের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের নিকট জমা দিতে বলা হয়েছে। 

 

বুধবার (১ অক্টোবর) সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব মো. তারেক মিয়া স্বাক্ষরিত এ কমিটির  অনুমোদন করা হয়। 

 

কমিটিতে বাদাঘাট সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত আরিফুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আবদুল্লাহ।

 

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাত জনকে। তাঁরা হলেন, এহসানুল ইসলাম শাওন, আমির আলী, মোরাদ মিয়া, শহীদুল ইসলাম, মাহিব আহমেদ, সালমান হাসান ও আমিনুল ইসলাম।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আহ্বায়ক কমিটি, তাহিরপুর,বাদাঘাট সরকারি কলেজ, ছাত্রদল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ