০৫ মে ২০২৬

দৈনন্দিন

জনগণের সম্মতিই হবে ভবিষ্যৎ শাসন কাঠামোর ভিত্তি: খন্দকার মুক্তাদির

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৮:০৩ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পেছনের পথ মানেই গর্তের দিকে যাওয়া।’


তিনি বলেন, ‘সিলেটসহ বাংলাদেশকে যদি তার অস্তিত্ব বজায় রাখতে হয়, শুধু উন্নতির জন্য নয়, বরং টিকে থাকার জন্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। 


শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   


খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশ ১৮-২০ কোটি মানুষের ছোট একটি দেশ। আমাদের অর্থনীতি সীমিত, জনঘনত্ব অনেক বেশি। সমৃদ্ধ ও শক্তিশালী দেশগুলো ভুল করলে তা সংশোধনের সুযোগ পায়, কিন্তু আমাদের সেই বিলাসিতার সুযোগ নেই। সামান্য সামাজিক অস্থিরতা বা সামান্য ভুলেরও মূল্য দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের নেই।’


তিনি আরও বলেন, ‘আমরা যে সময়টা পেছনে ফেলে এসেছি, এখন সেই সময়ের ক্ষত পূরণ করে জাতিকে পুনর্গঠনের সময় এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে গড়ে তুলতে হবে এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ নিজেদের প্রতিফলন দেখতে পাবে। সরকারের বড় বড় সিদ্ধান্তের পেছনে জনসম্মতি থাকতে হবে, মানুষ যেন তা অনুভব করতে পারে।’


বিএমজেএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আজকে যেভাবে আপনারা একত্র হয়েছেন, ইনশা আল্লাহ এমন সময় আসবে যখন আপনাদের নিজেদের একটি স্থায়ী কার্যালয় হবে। আপনারা এগুলে আমরাও এগিয়ে যাবে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘বিএমজেএ প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু নিজেদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলে নি, বরং নিজেদের পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন। এই আন্তরিক সম্পর্কই তাদের সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাব সিলেট ব্যুরো প্রধান ফয়সল আমীন এবং পরিচালনা করেন দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলাম। 


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ইমজা সিলেটের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।


স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচ আরিফ ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সুলাইমান আহমদ সোহেল।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ মো. কয়েস আহমদ, এমআর টুনু তালুকদার, শাহীন আহমদ, অমিতা সিনহা, হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, শাহীন আলম, আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, তারেক আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, জয় রায় হিমেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, আশরাফুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাসন, জনগন, খন্দকার মুক্তাদির, সিলেট, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ