অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন জাহিদ খাঁন নামে এক যুবদল নেতা। শনিবার (০৪ অক্টোবর) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সোহরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জাহিদ খাঁন গোয়াইনঘাট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিস্কৃত) ও ছৈলাখেল ৮ম খন্ড এলাকার বাসিন্দা। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভের মামলায় কারাগারে আছেন এ যুবদল নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে জাহিদ খাঁনের মা রাবেয়া খানম (৭৭) নিজ বাড়িতে মারা যান। মায়ের মৃত্যুর খবরে শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও দাফনে অংশ নিতে পরিবারের সদস্যদের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন জাহিদ। পরে জেলা প্রশাসন তাকে সাড়ে ৫ ঘণ্টার জন্য মুক্তি দেন।
এরপর আজ শনিবার পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাকে গ্রামের বাড়িতে জানাজা ও দাফনের জন্য নিয়ে আসা হয়। এ সময় পুলিশ সদস্যরা জাহিদ খাঁনকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, জাহিদ খাঁন তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন দুই উপদেষ্টা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে বল্লাঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিকসহ কয়েক শ মানুষ পাথর কোয়ারির ইজারা দেওয়ার দাবিতে গাড়িবহর আটকে বিক্ষোভ করার মামলায় সিলেট জেলা কারাগারে আছেন জাহিদ খাঁন।
সিলেট, মায়ের জানাযা, প্যারোলে মুক্তি, যুবদল নেতা, জাহিদ খান