সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৯ অপরাহ্ন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর মধ্য দিয়ে মূল পূজার আচার শুরু হলো।
ষষ্ঠীতে আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, আজ সপ্তমীতেই দেবীর অন্নভোগ ও জাগরণের মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে। বিশ্বাস করা হয়, এই তিথিতেই দশহাতি মহামায়া দমন করবেন অমঙ্গল ও অশুভ শক্তিকে।
সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয়েছে পূজা। ভক্তরা মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মাধ্যমে দেবী দুর্গার আরাধনায় অংশ নিচ্ছেন।
প্রথা অনুযায়ী, আজ নবপত্রিকা স্থাপন করা হয়। কলাগাছসহ নয় প্রকারের পাতা (কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান) একত্রে সাজিয়ে বধূর মতো শাড়ি পরিয়ে প্রতিমার পাশে স্থাপন করা হয়। এই নবপত্রিকাই ‘কলাবউ’ নামে পরিচিত।
এবার দেবী দুর্গা এসেছেন গজে (হাতির পিঠে), যার প্রতীক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তবে তিনি বিদায় নেবেন দোলায় (পালকিতে), যা শাস্ত্র মতে মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ও অতিমৃত্যুর আশঙ্কার ইঙ্গিত বহন করে।
এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় আরও বেশি।
আগামীকাল মহাঅষ্টমী, পরশু মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর পূজার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।
হিন্দু, সনাতন, দুর্গাপূজা, মহাসপ্তমী