সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১২ অপরাহ্ন
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩৭টি মণ্ডপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। গত বছর উপজেলায় ৪২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে দুর্গোৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিজন কুমার দেব জানান, এ বছর ৩৭টি মণ্ডপের মধ্যে ৩১টি সার্বজনীন এবং ৬টি পারিবারিক মণ্ডপ। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাঅষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজা সমাপ্ত হবে।
তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করছেন।’ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, প্রতিটি পূজা মণ্ডপে একজন করে পোশাক পরিহিত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশের ভিট কর্মকর্তারা সার্বিক তদারকি করছেন।
তিনি বলেন, ‘পূজায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'
দুর্গোৎসব-২০২৫, সনাতন ধর্ম, জগন্নাথপুর