অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৪ অপরাহ্ন
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।
পরে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছালে তার ইঞ্জিন নিয়ে বিকল হওয়া পারাবতকে ফিরিয়ে আনা হয়। দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পারাবত এক্সপ্রেসের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী জানান, “শায়েস্তাগঞ্জ ছেড়ে খোয়াই নদী পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায় দুটি ফিউজ পুড়ে গেছে এবং ফ্যান কাজ করছে না। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফিউজ পরিবর্তনের জন্য মেকানিক্যাল কর্মী প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।”
হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, সিলেট, ট্রেন, ইঞ্জিন বিকল