০৫ মে ২০২৬

দৈনন্দিন

জুমার নামাজে সিলেটের ডিসির বক্তব্যের প্রশংসা সর্বমহলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৪ অপরাহ্ন


দেশজুড়ে আলোচিত সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম ফের আলোচনার জন্ম দিয়েছেন। এবার প্রশাসনিক কার্যক্রমের বাইরে ইসলামী স্কলারদের মতো ভঙ্গি ও কোরআন-হাদিসের আলোকে বক্তব্য দিয়ে সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। 

 

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরীর কালিঘাট এলাকার হযরত শাহ নাসীরুদ্দীন (রহ.) (শাহচট) জামে মসজিদে জুমার নামাজে প্রায় আধঘন্টার মতো বক্তব্য রাখেন ডিসি সারওয়ার। তার সেই বক্তৃতা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সিলেটজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। 

 

গতকাল জুমার নামাজের আগে দীর্ঘ এই বক্তব্যে তিনি কোরআন-হাদিসের উদ্ধৃতি টেনে সামাজিক অবক্ষয়, সততা, মানবিকতার ও মানুষের কল্যাণ নিয়ে কথা বলেন। পুরো বক্তৃতার ধরণ ছিল একেবারে ইসলামী বক্তাদের মতো। এসময় উপস্থিত মুসল্লীরা বিস্মিত হন ডিসির বক্তব্য শুনে।

 

এর আগে সিলেটের দীর্ঘদিনের সমস্য হকার পুসর্বাসন নিয়ে কাজ শুরু করায় বেশ প্রশংসিত হন তিনি।  

 

বক্তব্যের শেষের দিকে ডিসি বলেন, ‘পূণ্যভূমি সিলেটে কোনো ধরণের অসামজিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। অনেকগুলো আবাসিক হোটেলে রয়েছে, যাদের কোনো লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া আইনত কোনোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না।’ 

 

তিনি বলেন, `আগামী সপ্তাহে নোটিশ জারি করা হবে। অবৈধকাজ তো দুরের কথা, নিয়মের বাইরে কোনো কিছুই করা যাবে। এই মাটিতে অনেক অলি-আউলিয়া শুয়ে আছেন, এই মাটিতে কোনো ধরণের অপরাধ হতে দেওয়া যাবে না।‘ 

 

তিনি আরও বলেন, সিলেটে বিভিন্ন স্থানে তীর শিলং জুয়ার আসর চলে। আমি খোঁজ খবর নিচ্ছি, কোন কোন স্পটে খেলা হয় আর কারা পরিচালনা করছেন। যারা পরিচালনা করছেন এবং যারা খেলছেন, তারা কাল থেকেই বন্ধ করে দেন। আমি রোববার একটি আদেশ জারি করা হবে। এরপরে এখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

 

ডিসি বলেন, একবার আইনের আওতায় পড়ে দেখেন, কত ধানে কত চাল। সবাই সাবধান হয়ে যান। অপরাধ যে করে এবং যে সহযোগীতা করে প্রত্যেকেই অপরাধী। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটের ডিসি, সারওয়ার আলম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ