২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

কানাইঘাটে রাস্তায় ঘোড়া উঠানোকে কেন্দ্র করে পিটিয়ে জখম

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৮ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটের কানাইঘাটে বসতবাড়ির রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত জসিম উদ্দিন কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

এ ঘটনায় আহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে মানিক উদ্দিন ও তার স্ত্রী ফাতিমা বেগমকে আসামি করে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জসিম উদ্দিন ঘোড়া নিয়ে মাঠে চড়াতে যান। এ সময় ঘোড়াটি তার হাত থেকে ছুটে গিয়ে পাশের ধানক্ষেতে ঢুকে পড়ে। পরে তিনি ঘোড়াটিকে উঠিয়ে নিয়ে মৃত আব্দুল আহাদের ছেলে মানিক উদ্দিনের বাড়ির রাস্তা দিয়ে ফিরছিলেন।

 

এ সময় মানিক উদ্দিন ও তার স্ত্রী ফাতিমা বেগম ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিনের ওপর চড়াও হন। একপর্যায়ে ফাতিমা বেগম লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করলে জসিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কানাইঘাট সংবাদ, সিলেট কানাইঘাট ঘটনা, ঘোড়া নিয়ে মারধর, কানাইঘাট আহত, কানাইঘাট থানায় অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ