২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সাদাপাথর লুটপাটের মামলায় আরেক আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম সুনীল বিশ্বাস (৩১)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের বাসিন্দা ধরনী বিশ্বাসের ছেলে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

এর আগে, গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘সাদাপাথর লুটের মামলায় এজাহারভুক্ত আসামি সুনীল বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ