০৫ মে ২০২৬

দৈনন্দিন

ডিসির আহ্বানে অভূতপূর্ব সাড়া: একদিনে ভোলাগঞ্জে এসেছে ১৫৫ ট্রাক পাথর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৫ ৯:১১ অপরাহ্ন


সাদাপাথর লুটকাণ্ডের ঘটনায় সিলেটে নব্য জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দেয়া আল্টিমেটামের পর অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে লুট হওয়া পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে মোট ১৫৫ ট্রাক পাথর জমা দেওয়া হয়েছে। একই সময়ে সদর উপজেলার ধোপাগুল এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াত জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ১০০ ট্রাক পাথর ফেরত এসেছে। ধোপাগুল এলাকার কয়েকজন ব্যবসায়ীও তাদের সংগ্রহকৃত পাথর প্রশাসনের হাতে জমা দিয়েছেন।

অন্যদিকে কোম্পানীগঞ্জে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ থেকে ৭০ ট্রাক ও সিলেট সদর উপজেলার ৮৩ ট্রাক পাথর ভোলাগঞ্জ ঘাটে পৌঁছেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

সিলেটের নব্য জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, আল্টিমেটামের পর সিলেটে লুট হওয়া পাথরগুলো ফেরত দিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আশা করি আল্টিমেটামের সময়ের আগেই পাথরগুলো উদ্ধার করা সম্ভব হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ভোলাগঞ্জ,সাদা পাথর, কোম্পানীগঞ্জ, ফেরত, জেলা প্রশাসক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ